আগামী নির্বাচন ৭০-এর চেয়ে গুরুত্বপূর্ণ: ফারুক খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ ফারুক খান
মুহাম্মদ ফারুক খান

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের মতো যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্যথায় বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হবে, সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি পাবে, দেশ আবার পিছিয়ে পড়বে।

আজ শনিবার গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় কেজি স্কুল মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে ফারুক খান এসব কথা বলেন। যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটোর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন জাফর, উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার প্রমুখ।