আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদকার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।চার দিন বিরতির পর্রগতকাল বেলা দুইটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।নেত্রকোনার মোশতাক আহমেদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি যথাসময়ে বিবেচনা করা হবে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপে ইভিএম প্রদর্শন এবং এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।মন্ত্রী জানান, নিকট ভবিষ্যতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে কিছু ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনাধীন রয়েছে।১০ বছরের মধ্যে ভূ-উপরিভাগ থেকে ৭০ শতাংশ পানি আসবে: চট্টগ্রামের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগামী ১০ বছরের মধ্যে ঢাকা ওয়াসা ভূ-উপরিস্থ উৎস থেকে ৭০ শতাংশ পানি সংগ্রহের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার দূষিত পানি সরবরাহ করার তথ্যটি সত্য নয়। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীতে দৈনিক ২২০ কোটি লিটার চাহিদার বিপরীতে বর্তমানে প্রতিদিন গড়ে ২১৫ কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ রয়েছে।২৭৫ উপজেলায় আর্সেনিক শনাক্ত: সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৬১টি জেলার ২৭৫ উপজেলায় নলকূপের পানিতে সহনীয় মাত্রার বেশি আর্সেনিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তিনি আর্সেনিকমুক্ত পানি সরবরাহে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।