আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন সংসদের কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ।জাতীয় সংসদে গতকাল রোববার মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি জানান, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার সফল হয়েছে।প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল পাঁচটা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়।কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ২০১১ সালে কল্যাণপুর প্রধান খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। এরপর খালটি পুনর্খনন করা হয়েছে। কিন্তু পলি জমে খালটি প্রতিবছর ভরাট হয়ে যায়, যে কারণে পুনর্খনন করতে হয়। চলতি অর্থবছরে খালটি পুনর্খনন করতে ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।