আগামী নির্বাচনে সব আসনে লড়ার জন্য প্রার্থী তৈরি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই আমাদের প্রার্থী দেওয়া প্রয়োজন। আগামী নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমরা প্রার্থী তৈরি করছি।’ ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গতকাল মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ায় সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি এ কথা বলেন।আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে সমাবেশে জাতীয় পার্টির আশুলিয়া থানা শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জাতীয় পার্টির ঢাকার দক্ষিণ খান থানার সভাপতি শহীদুল ইসলাম, আবুল হাসনাত, ছাত্রসমাজের নেতা হাবিবুর রহমান প্রমুখ।