আগামী প্রজন্মকে মেধাদীপ্ত করতে মায়েদের দিকে নজর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী প্রজন্মকে মেধাদীপ্ত করতে মায়েদের পুষ্টির দিকে বেশি করে নজর দিতে হবে। মা ভালো থাকলে সন্তানও ভালো থাকবে। তারা আগামী দিনে দেশের শক্ত ভিত গড়বে। গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মঈনউদ্দিন খান এ কথা বলেছেন।জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্যবিষয়ক সরকারি-বেসরকারি সেবার পর্যালোচনা’ শীর্ষক এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খালেদ মামুন চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শেখ রুকুনউদ্দিন এবং স্বাস্থ্য বিভাগের উপপরিচালক কাজী শফিকুল আলম।বিটার নির্বাহী পরিচালক শিশির দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন বিটার ওয়ার্ড উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ আয়েশা সিদ্দীকা।