আগামী বছর চারদেশীয় গাড়ি শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর অনুষ্ঠিত হবে চারদেশীয় গাড়ি শোভাযাত্রা। ইতিমধ্যে এ শোভাযাত্রার রুট চূড়ান্ত হয়েছে। এটি চীনের কুনমিং থেকে শুরু হবে। পরে মিয়ানমার এবং বাংলাদেশ হয়ে কলকাতায় শেষ হবে। শোভাযাত্রা আয়োজনের সব প্রস্তুতি এ বছরই শেষ করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রেল ভবন মিলনায়তনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে চীনের ইউনান প্রদেশের একটি প্রতিনিধিদলের আলোচনায় বিষয়টি জানানো হয়। বাংলাদেশ সফররত ইউনান প্রদেশের ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিশনের মহাপরিচালক মি ডংসেং ১৬ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়। তথ্য বিবরণী।