আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছর বাংলাদেশ সফরে সম্মত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত বুধবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধসংক্রান্ত জাতিসংঘের কমিটিতে দায়ের করা প্রস্তাব উপস্থাপন শেষে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, ‘হিলারির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দিন-তারিখ ঠিক হলেই সবাইকে তা জানানো হবে।’বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের কোনো সম্ভাবনা আছে কি না প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত নেই, তবে এ নিয়ে কথাবার্তা হচ্ছে।ভারতের সঙ্গে অমীমাংসিত সমুদ্রসীমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘২০১৪ সাল নাগাদ এটি জাতিসংঘে উত্থাপন করা হবে। এর আগে মিয়ানমারের বিষয়টি শেষ হয়ে যাবে বলে আশা করছি।’জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।