আগামী বছর ভর্তি পরীক্ষা না-ও হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চিকিৎসক হতে আগ্রহী ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী গতকাল শুক্রবার দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশের ২৩টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৮১১টি এবং ৫৩টি বেসরকারি মেডিকেলে চার হাজার ২৪৫টি আসনে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।আর নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ৫৬৭টি আসন এবং ১৪টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটের ৮৭০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বিডিএস কোর্সে।মেডিকেলে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এ বছর বেশ বিতর্ক ওঠে। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেও গড়ায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।গতকাল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সারা দেশে ছুটতে হয়। আমার মনে হয়, সমন্বিত কোনো পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারলে ভালো হতো। আগামী বছর এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেটি অভিভাবক, পরীক্ষার্থী সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। ভর্তির অনেক আগেই এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’