আগামী বছর ১০ হাজার টাকায় ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের মধ্যে ১০ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাবে। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) সাশ্রয়ী দামের এ ল্যাপটপ তৈরির কাজ শুরু করেছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সিরাজুল আকবরের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ এতে সভাপতিত্ব করেন।অপর এক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মুঠোফোনের ব্যাপক সুবিধা ও ব্যবহারে বাংলাদেশ ডাক বিভাগের রাজস্ব আয় কমেনি। ২০০৮-০৯ অর্থবছরে ডাক বিভাগের রাজস্ব আয় ছিল ১৭১ কোটি টাকা, আর গত অর্থবছরে ডাক বিভাগ আয় করেছে ২৩৬ কোটি টাকা।এক বছরে প্রবাসী-আয় এক হাজার কোটি ডলার: বিগত ২০০৯-১০ অর্থবছরে বিদেশ থেকে এক হাজার ৯৮ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী-আয় (রেমিট্যান্স) এসেছে, যা গত অর্থবছরের তুলনায় ১২৯ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত এক বছরে এ আয় বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।হারুনুর রশিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে বিগত অর্থবছরে তিনটি খাতে ৯২২ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। এ তিনটি খাত হলো শিল্প প্রতিষ্ঠা; পুরোনো শিল্পের মেরামত, আধুনিকায়ন ও সংস্কার এবং স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ।অর্থমন্ত্রীর অনুপস্থিতির কারণে প্রশ্নোত্তর পর্বে তাঁর পক্ষে জবাব দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।