আগামী বছরের সরকারি ছুটির তারিখ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের সরকারি ছুটির তারিখ ঘোষণা করেছে সরকার। দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য এই ছুটি নির্ধারণ করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন, নির্বাহী আদেশে সরকারি ছুটি আট দিন, ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) পাঁচ দিন, ঐচ্ছিক (হিন্দু পর্ব) আট দিন, ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব) আট দিন এবং ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব) পাঁচ দিন।