প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধপরাধের বিচার করতে হবে। আগামী দুই মাসের মধ্যে শীর্ষস্থানীয় যুদ্ধপরাধীদের বিচারকাজ শুরু হবে এবং পরবর্তী বিজয় দিবসের আগেই তা সম্পন্ন হবে। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত আট দিনব্যাপী বিজয় মেলার ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের আহম্মেদ।