আগামী মঙ্গলবার দুই বাংলার মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার দুই দেশের মুক্তিযোদ্ধাদের এক মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে মুক্তিযোদ্ধাদের সঞ্চৃতিচারণা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষীর মধ্যে গত শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত ও ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের নোম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি মিলনমেলা করার প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়। বিএসএফ এতে সমঞ্চতি প্রদান করে। এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের পরের দিন মঙ্গলবার শরীফপুর ও কৈলাসহরের নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি শ্রীমঙ্গল ১৪ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবদুর রহিম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ত্রিপুরার ১১০ ব্যাটালিয়নের কমান্ডার কে কে মজুমদার। এ সময় কৈলাসহরের জেলা ম্যাজিস্ট্রেট সৌমিয়া গুপ্তা উপস্থিত ছিলেন।বিজিবি শ্রীমঙ্গল ১৪ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবদুর রহিম গতকাল শনিবার বলেন, ‘আমাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ছিল। এ রকম বৈঠক মাঝেমধ্যে হয়ে থাকে। একপর্যায়ে মিলনমেলার প্রস্তাব দিলে ওরাও (বিএসএফ) সমঞ্চত হয়। আগামী ২৭ মার্চ জিরো পয়েন্টে দুই দিকের মুক্তিযোদ্ধাদের সঞ্চৃতিচারণা বা আলোচনাসভা হবে। পরে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।’