আগামী মাড়াই মৌসুমে আখের দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাড়াই মৌসুমে আখের দাম কুইন্টালপ্রতি ২৫০ থেকে বেড়ে ২৭৫ টাকা করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী চিনিকলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে আয়োজিত আখচাষি সমাবেশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ ঘোষণা দেন।
শিল্পমন্ত্রী বলেন, আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং চাষিদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি চিনি শিল্প খাতে ক্রমবর্ধমান লোকসান কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকারের নানামুখী উদ্যোগের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য কমে যাওয়ায় দেশের চিনিকলগুলোতে উৎপাদিত মানসম্পন্ন চিনি লোকসানের মুখে পড়ছে। এসব দিক বিবেচনায় রেখে অচিরেই সরকার কার্যকরী উদ্যোগ নিচ্ছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।