আগামী মাসে শুরু হচ্ছে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ মে সারা দেশে সপ্তাহব্যাপী কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হবে। দেশের ৭৮ হাজার ৩৬৩টি স্কুলের মাধ্যমে ছয় থেকে ১২ বছর বয়সী প্রায় দুই কোটি শিশুকে বিনা মূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কার্যক্রমে সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক বিদ্যালয়, মাদ্রাসা-মক্তব ও এর বহির্ভূত সব শিশুকে অন্তর্ভুক্ত করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৃমি নিধনের হার ২০১০ সালের মধ্যে ৭৫ শতাংশ থেকে শতভাগে উন্নীত করাই এ কার্যক্রমের লক্ষ্য। ২০০৮ সালের নভেম্বর মাস থেকে দেশের শিশুদের কৃমি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।