প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আগামী মাসের মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।গতকাল শুক্রবার ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে শিশুদের ছবি আঁকা, আবৃত্তি ও বিজ্ঞানবিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।আইনমন্ত্রী বলেন, আগামী মাসের মধ্যে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। এ জন্য পুরোনো হাইকোর্ট ভবনেই দ্বিতীয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হবে।শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৭৯তম, পল্লীকবি জসীমউদ্দীনের ১০৯তম ও বিজ্ঞানী আবদুল্লাহ আল মুতীর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ। তথ্য বিবরণী।