আগামী রোববার আংশিক সূর্যগ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী রোববার আংশিক সূর্যগ্রহণ হবে। তবে বাংলাদেশে এ গ্রহণ দেখা যাবে না। ওই দিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে গ্রহণ শুরু হবে, শেষ হবে বেলা ৩টা ৬ মিনিট ১২ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১২টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার আসখাব শহরের দক্ষিণ-পশ্চিমে রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে একই দিনে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে শেষ হবে। অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে রোববার সকাল ৬টা ৪৫ মিনিট ৫ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ হবে।