আগামী শুক্রবার চলবে সুবর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের চাপ থাকায় আগামী শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলবে। ঢাকা- চট্টগ্রাম রেলপথে এই ট্রেন চলাচল করে। সুবর্ণ এক্সপ্রেস দেশের একমাত্র বিরতিহীন ট্রেন। রেলওয়ে সূত্র জানায়, সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকালে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে আসে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার সাহাদাত আলী বলেন, ‘আগামী শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে আমরা সুবর্ণ এক্সপ্রেস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম