প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে চট্টগ্রাম আসছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী নতুন আদালত ভবন, কর্ণফুলী তৃতীয় সেতু, শিকলবাহা ১৫০ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট ও কর্ণফুলী গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আগামী ৬ অথবা ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে আসতে পারেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। আমরা কর্ণফুলী তৃতীয় সেতুসহ চারটি প্রকল্প উদ্বোধনের জন্য ঢাকায় তালিকা পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী চট্টগ্রামে এলেই কর্ণফুলী তৃতীয় সেতু খুলে দেওয়া হবে। এটি চালু হলে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের বাসিন্দা ছাড়াও পর্যটকদের ভ্রমণসুবিধা বাড়বে।