আগামী সপ্তাহে ভারতের কাছে ৬টি প্রস্তাব হস্তান্তর করা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ভারতের কাছ থেকে ঋণ হিসেবে প্রাপ্য ১০০ কোটি ডলারের ব্যয়-সম্পর্কিত ছয়টি প্রকল্প প্রস্তাব আগামী সপ্তাহে ভারতের কাছে হস্তান্তর করা হবে। গতকাল নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, ১০টি প্রস্তাব চূড়ান্ত করে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়টি প্রস্তাব আগামী সপ্তাহে ভারতের কাছে হস্তান্তর করা হবে।একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য অর্থমন্ত্রী ভারতে গেছেন। আজ শনিবার সন্ধ্যায় তিনি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।ভারতের কাছ থেকে প্রাপ্য ঋণ বাংলাদেশ যথাযথভাবে কাজে লাগাতে পারবে না বলে ভারতের আমলাদের উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে মুহিত বলেন, যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু করতে হচ্ছে বলে প্রস্তাব চূড়ান্ত করার ক্ষেত্রে একটু সময় লাগছে। এ ছাড়া এ কাজের সঙ্গে একাধিক মন্ত্রণালয় জড়িত এবং পরিকল্পনা কমিশনের অনুমোদনেরও প্রয়োজন রয়েছে।গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশকে ওই ঋণ দেওয়ার ঘোষণা দেয় নয়াদিল্লি। অর্থমন্ত্রী বলেন, মোট ২২ থেকে ২৫টি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে ১৯টি প্রকল্পে মোট ৮৫ কোটি ৮০ লাখ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। বড় বড় প্রকল্প তৈরি করতে একটু সময় লাগছে।