আগামী সপ্তাহে সংসদে সংবিধান সংশোধন বিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল গতকাল বুধবার আইন মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। বিলটি আগামী সপ্তাহে সংসদে উত্থাপন হতে পারে।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আইনমন্ত্রী যখন চাইবেন, তখনই বিল উত্থাপন করা হবে।
তবে সংসদ সচিবালয় সূত্র জানায়, আইনমন্ত্রী আনিসুল হক ৭ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। সে অনুযায়ী নোটিশ তৈরি করার কাজ চলছে।