আগামী ১৭ মার্চ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহাম পালিত হবে। গতকাল শনিবার বাংলাদেশের কোথাও ১৪৩২ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য কামাল উদ্দিন আহমেদ।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রশিদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফরহাদ হোসেন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।