আগামী ৫ মার্চ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৫ মার্চ সোমবার সারা দেশে পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম পালিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানানো হয়।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও গতকাল ১৪৩৩ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়কসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল।