আগামীকাল ঢাকায় আসছে ইইউর পর্যবেক্ষক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে আগামীকাল শনিবার দুই সপ্তাহের মিশনে ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের একটি তথ্যানুসন্ধানী দল।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জ পাঁচ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন। ঢাকায় ইইউ দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের দলটি নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে। আগামী নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন শেষে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে তথ্যানুসন্ধানী দলটি ৭ থেকে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে।