আগামীকাল থেকে ঢাকায় বিআরটিসির ঈদের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঢাকার মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়া ও মিরপুর দ্বিতল বাস ডিপো থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এবার ঈদে ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলের জন্য সরকারের এই পরিবহন সংস্থার ৪৫০টি বাসের বহর প্রস্তুত করা হয়েছে। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলায় চলবে ৫০০ বাস। আগামী ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ নামে এসব বাস চলাচল করবে।
এর বাইরে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেডে ৩০টি বিআরটিসির বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমাণ থাকবে বলে জানানো হয়েছে।