আগামীকাল পালিত হবে সামাজিক ব্যবসা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা চাকরি অন্বেষী নই, আমরা চাকরিদাতা: বেকারত্বকে কর্মোদ্যোগে পরিণত করা’—এই প্রতিপাদ্য সামনে রেখে কাল শনিবার পঞ্চম সামাজিক ব্যবসা দিবস পালিত হবে। রাজধানীর র৵াডিসন হোটেলে ইউনূস সেন্টার এই দিবস পালনের আয়োজন করেছে।
এই আয়োজনের আমন্ত্রণকারী নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি কেরি কেনেডি।
অনুষ্ঠানে ৩১টি দেশের ২৭৫ জন বিদেশি প্রতিনিধিসহ প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন৷ বিজ্ঞপ্তি৷