আগামীকাল ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বিনা মূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে প্রচার করা হবে পুষ্টিবার্তা। এ দফায় সারা দেশে প্রায় ২ কোটি ১৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।