আগামীকাল ২০তম জাতীয় টিকা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার ২০তম জাতীয় টিকা দিবস। এবার পাঁচ বছরের কম বয়সী দুই কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এ ছাড়া আগামী ১১ ফেব্রুয়ারি ২০তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।গতকাল বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানোর পাশাপাশি অন্যান্য শিশুরোগ মোকাবিলা করার লক্ষ্যে প্রথমবারের মতো ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ সম্পূরক খাওয়ানো হবে। পাশাপাশি দেশজুড়ে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। বাংলাদেশের ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ দুর্গম ও অতি ঝুঁকিপূর্ণসহ সব শিশুর কাছে এই সেবা পৌঁছানোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি অরুণ ভদ্র থাপা বলেছেন, ২০০৬ সালের পর থেকে বাংলাদেশ পোলিওমুক্ত অবস্থানটি সফলভাবে ধরে রেখেছে।পোলিও টিকা দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনাল গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ১৬৮টি রোটারি ক্লাব সরকার ও ইপিআইয়ের সহযোগিতায় ২০তম জাতীয় টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছে।