আগামীকালের এসএসসি পরীক্ষাও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের সময় বাড়ানোয় আগামীকাল বুধবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

এ নিয়ে ১৩দিনের পরীক্ষা স্থগিত করা হলো।