আগামীতে বিনিয়োগের আকাঙ্ক্ষিত স্থান হবে বাংলাদেশ: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ছবি: ফোকাস বাংলা
জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ আগামীতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিনিয়োগের আকাঙ্ক্ষিত স্থান হবে বলে আশা করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তবে এ জন্য আইনের শাসনকে উন্নত, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে হবে বলে মনে করেন তিনি। এ সময় মজীনা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ‘বাঘ’ বলে অভিহিত করেন।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে ড্যান ডব্লিউ মজীনা এসব কথা বলেন।
বাংলাদেশের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মার্কিন এ রাষ্ট্রদূত বলেন, একবিংশ শতাব্দীর উদীয়মান সর্ববৃহৎ বাণিজ্যিক পথ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় করিডোরের প্রধান যোগসূত্র এবং সর্ববৃহৎ দ্রব্য রপ্তানিকারক দেশ হবে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ ও এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে জ্বালানি ও বাণিজ্যিক যোগসূত্রের ফলে এই অঞ্চলের সবাই উপকৃত হবে। বাংলাদেশের জনশক্তি আর অদক্ষ হিসেবে পরিগণিত হবে না। বরং হবে চিকিৎ​সক, প্রকৌশলী, শিক্ষক, দক্ষ কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এবং আরও অনেক কিছু।

বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে দেখা তাঁর স্বপ্ন বলে জানান মজীনা।