আগারগাঁওয়ে বেতার ভবনের ফটকে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পালসার মোটরসাইকেলে করে দুই যুবক শ্যামলী থেকে এসে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি বস্তির দিকে চলে যায়।
পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, এ এলাকায় পুলিশের পাঁচজন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এমন ঘটনা ঘটতে পারে, এ ব্যাপারে আগেই তাঁদের সতর্ক করা হয়েছিল। দায়িত্বে অবহেলার কারণে ওই পাঁচ পুলিশ সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে বেতার ভবনের সিসি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে দোষীদের শনাক্তের চেষ্টা করা হবে।