আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বন্দরের হক মার্কেটে গত রোববার শেষ রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কেটের হিমেল কসমেটিকসের মালিক ঝন্টু জানান, দিবাগত রাত সাড়ে চারটার দিকে তালুকদার শাড়ির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।
পিরোজপুর প্রতিনিধি