প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, আরেফিন এন্টারপ্রাইজ নামের ওই জাহাজভাঙা কারখানায় একটি জাহাজ ভাঙা হচ্ছে। জাহাজটির ইঞ্জিন কক্ষে অক্সিএসিটিলিন শিখা দিয়ে লোহার পাত কাটার সময় দাহ্য পদার্থের ওপর স্ফুলিঙ্গ পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সকাল পৌনে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আড়াই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা ধরা হয়েছে।