আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেটের সেন্ট্রাল রোড এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানের মালিক মো. হারুন সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো পিকআপ ভ্যানটি হাউজিং এস্টেটে তাঁর বাসার সামনের সড়কে রাখা ছিল। রাত দুইটার দিকে হঠাৎ পিকআপ ভ্যানের ভেতরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।