আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেশনের যন্ত্রাংশ ও পাশের কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে৷ গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকালে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে কিছু যন্ত্রাংশে আগুন ধরে যায়৷ সঙ্গে সঙ্গে আগুন সাব-স্টেশনের পাশে অবস্থিত মোটর যন্ত্রাংশসামগ্রীর কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে৷