প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার স্বাদ মিষ্টি বিপণিতে গতকাল রোববার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর শুনে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের অগ্নিনির্বাপণের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ভোর পাঁচটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।