প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরে গতকাল মঙ্গলবার একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, কাপড় ও হাইড্রোজেন পার-অক্সাইড নামের রাসায়নিকের কনটেইনার নিয়ে কার্ভাড ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকাল নয়টার দিকে কাভার্ড ভ্যানটি সীতাকুণ্ড সদরে পৌঁছালে গাড়িটির ভেতরে আগুন ধরে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গিয়ে গাড়িটি থামান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়িটির তেমন ক্ষতি হয়নি। তবে ভেতরে থাকা অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।