আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে থাকা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কার্যালয়ে আগুনে পুড়ে গেছে ১ হাজার ৩০০ মামলা ও ৪০০ সালিসের নথি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বেলা পৌনে একটার দিকে তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। ব্লাস্ট বরিশালের আইনজীবী সাহিদা তালুকদার বলেন, ‘কীভাবে আগুন লেগেছে জানি না।’ ফায়ার সার্ভিস বরিশাল স্টেশনের কর্মকর্তা আলাউদ্দিন আহম্মেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বরিশাল অফিস|