আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে গত রোববার আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। উপজেলা সদরের জনতা ব্যাংক এলাকার একটি কম্পিউটার প্রতিষ্ঠানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ২০টি দোকান। ক্ষতিগ্রস্ত দোকানিরা অভিযোগ করেছেন, মাত্র আধা কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে উলিপুর ফায়ার স্টেশনের লিডার আইয়ুব আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। নইলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত।