আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে এক কৃষকের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল দক্ষিণ পাড়া গ্রামের কৃষক হাছেন আলী শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাছেন আলী বলেন, রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুনে তাঁর দুটি বসত ঘর, রান্নাঘর, ১০০ মণ ধান ও ৪০ হাজার টাকা ও ঘরের আসবাব পুড়ে যায়।