আগুন আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আদালত ভবনে গতকাল সোমবার বিকেলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা এজলাস ছেড়ে যান। বেলা সাড়ে তিনটায় আদালত ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, দ্বিতীয় তলায় ময়লা-আবর্জনায় কে বা কারা জ্বলন্ত সিগারেট ফেলে। এতে ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় আগুন লাগার আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজীবীরা এজলাস ত্যাগ করেন। পরে পুলিশ ও আদালতের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন।