আগুন আতঙ্ক হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসতর্কতাবশত আগুনের সংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে ওঠার পর হুড়োহুড়ি করে বের হতে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পোশাক কারখনার ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে তারাব পৌরসভার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা জানান, ওই কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কারখানার ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকেরা আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করেন। এতে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে ১০ জন আহত হন।