আগুন নেভাতে বাধা দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার পর যানবাহন ও বিভিন্ন স্থাপনায় লাগিয়ে দেওয়া আগুন নেভাতে বাধা দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসকে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে পানি ও সরঞ্জামবাহী গাড়িতে।
গতকাল বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিনির্বাপণ ও উদ্ধারের কাজে ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে টানাহেঁচড়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিনির্বাপণকর্মীদের শারীরিকভাবেও লাঞ্ছিত করা হচ্ছে। এই অবস্থায় ফায়ার সার্ভিস সবার সহযোগিতা কামনা করছে।
ফায়ার সার্ভিসের পরিচালক জিহাদুল ইসলাম বলেন, আগুন নেভাতে গিয়ে নিগ্রহের শিকার হচ্ছেন কর্মীরা।