আগুন পুড়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের পালপাড়া এলাকায় গত রোববার রাতে নিলি কুণ্ডু নামে এক নারী (৫৩) বাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন। নাটোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টার দিকে শহরের পালপাড়া মহল্লার নিলি কুণ্ডু মশা তাড়ানোর জন্য ঘরে লাকড়ির আগুন জ্বালান। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। পরে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই নারীর শরীরে আগুন ধরে যায় এবং উদ্ধারের আগেই তিনি পুড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।