আগুন পুড়েছে ১২ দোকান ও ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহরের ফইল্ল্যাতলী বাজার এলাকায় আগুনে ১১টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি মুদির দোকান, দুটি ওষুধের, দুটি খাবারের, একটি চায়ের, একটি টায়ার টিউবের, একটি সাইকেল মেরামতের একটি একটি কামারের দোকান পুড়ে গেছে। এ ছাড়া একটি কাঁচা বসতঘরও পুড়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটেছে।