আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতে গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ফাইল ছবি
শীতে গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ফাইল ছবি

শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও দুজন আজ বৃহস্পতিবার মারা গেছেন। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। এ নিয়ে এবার শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন এ হাসপাতালে মারা গেলেন।

সকালে মারা যাওয়া দুজনই নারী। তাঁরা হলেন রংপুর নগরের কোটারপাড়া এলাকার সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) ও রেলওয়ে স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এম এ হামিদ জানান, ওই দুই নারী দগ্ধ হয়ে গত শনিবার এ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। তাঁদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৩০ জন এখন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরের ১০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।