আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের তীব্র শীতে কাতর হয়ে পড়েছিলেন ননীবালা মহন্ত (৭৫)। তাই একটু গরমের জন্য গত শুক্রবার সন্ধ্যায় চুলার জ্বলন্ত ছাই মাটির পাতিলে নিয়ে ঘরে রেখে তাপ নিচ্ছিলেন।গরমে আরাম অনুভূত হওয়ায় তিনি একপর্যায়ে ছাইয়ের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘোরে হঠাৎ তাঁর পরনের শাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তাঁর শরীর পুড়ে যায়। গতকাল শনিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের বিহারপুর মহল্লায়।