আগুনে আটটি ঘর ভস্মীভূত, পাঁচটি গবাদিপশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার পাটকিয়া বাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার আগুনে আটটি বসতঘর ভস্মীভূত হয়েছে। পুড়ে মারা গেছে পাঁচটি গবাদিপশু।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আট ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিজানুর রহমান জানান, আগুনে আটটি বসতঘর, ঘরের মধ্যে থাকা আসবাব ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সঙ্গে একটি অস্ট্রেলিয়ান গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিউল ইসলাম জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরগুলো পুড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।