প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার জয়রামপুর গ্রামে আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় গৃহকর্তা শাজাহান আলী (৪৫) আহত হয়েছেন। প্রথমে তাঁকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে জানান, প্রথমে শাজাহান আলীর গোয়ালঘরে আগুন লাগে। দ্রুত তা বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মরে গেছে।