আগুনে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের মাছ বাজার এলাকায় গ্রিন সিটি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের কক্ষে আগুন লেগে আহত হয়েছেন ব্যবসায়ীসহ দুই ব্যক্তি।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রিন সিটির ওই কক্ষে গ্যাসলাইন ফুটো হয়ে যাওয়ায় পুরো কক্ষে গ্যাস ছড়িয়ে পড়ে। গতকাল বিকেলে স্থানীয় ব্যবসায়ী খান ব্রাদার্সের মালিক মো. খান ওই কক্ষে জ্বলন্ত সিগারেট নিয়ে ঢুকলে সঙ্গে সঙ্গে পুরো কক্ষে আগুন লেগে যায়। এতে তিনি ও কক্ষের পাহারাদার আবদুল করিম পুড়ে যান। চিৎকার শুনে উপস্থিত জনতা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।