প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাথরঘাটা ফিশারিঘাট এলাকার জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে শ্যামল দাশ (৩৮) নামের একজন মারা গেছেন। এ ছাড়া আগুনে সাতটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে জেলেপাড়ার সাতটি সেমিপাকা ঘরে পুড়ে যায়। এ সময় মাকে উদ্ধারের জন্য ছুটে গিয়ে শ্যামল দাশ অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মা লক্ষ্মী দাশ আগেই ঘর থেকে বেরিয়ে আসেন।